আজঃ 29 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন। কিশোর অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা আলীকদম এনসিপির নবগঠিত কমিটির সেনবাগ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান নক্ষত্র শাকের হোসেন মিরন ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া বিরোধী অভিযানে যুবক গ্রেফতার আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের নেতৃত্বে র‌্যালি

রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাউজান থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৩টার দিকে কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা মুনিরিয়া যুব তাবলিক নির্মাণাধীন মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজানের মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।

পুলিশ জানায়, রাতের বিশেষ টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পাওয়া যায়। পরে রাউজান থানা পুলিশের টহল দল ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সমন্বিতভাবে সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত হোসেন সাজ্জাদ ও মো. জাফর নিজেদের রায়হানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দেন। রায়হানের নির্দেশনায় তারা চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলন এবং বালু উত্তোলনের অর্থ সংগ্রহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গ্রেপ্তার সাফায়েত হোসেন সিফাত রায়হানের নিয়ন্ত্রণাধীন একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য, ওই গ্যাংয়ের সদস্যরা এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করত।

পুলিশ বলছে, রায়হানের নেতৃত্ব ও নির্দেশনায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। একই সঙ্গে তার সহযোগীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক মামলা করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a