আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ফুটবল জাদুকর মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে প্লে-অফ নিশ্চিত করল ইন্টার মায়ামি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি 24

ক্রীড়া প্রতিনিধি : ঢাকা

ফুটবল জাদুকর লিওনেল মেসি আরও একবার প্রমাণ করলেন কেন তাকে বলা হয় ফুটবলের মহাজাদুকর। তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভর করে ইন্টার মায়ামি নিশ্চিত করেছে এমএলএস প্লে-অফ। রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি।ম্যাচটি মায়ামির জন্য মোটেও সহজ ছিল না। ৩৪তম মিনিটে মেসি বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে দলকে এগিয়ে দিলেও, বিরতিতে যাওয়ার আগেই ৪৩ মিনিটে সারিজ ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে শ্যাফেলবার্গের গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি।

কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল সম্পূর্ণ মেসিময়। ৬২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় (২-২) ফেরান আর্জেন্টাইন এই সুপারস্টার। এর মাত্র পাঁচ মিনিট পর রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ৮১তম মিনিটে মেসি তার বহুল কাঙ্ক্ষিত হ্যাটট্রিকটি পূর্ণ করেন। ঠিক এক বছর পর ক্লাবের জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তেলাস্কো সেগোভিয়া পঞ্চম গোলটি করলে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ের ফলে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তৃতীয় স্থান নিশ্চিত করল ইন্টার মায়ামি।এবারের এমএলএস মৌসুমে মেসি সবমিলিয়ে ২৯টি গোল এবং ১৯টি অ্যাসিস্ট করেছেন, যা লিগের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a