আজঃ 30 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf-এর চার বোতলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া খাঁপাড়া ত্রিমোহনী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বদলগাছী উপজেলার মথুরাপুর উত্তরপাড়ার মো. মজনু মিয়ার ছেলে মো. আইনুল সোনার (৩৫) এবং একই উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়ার মো. ফারুক সোনারের ছেলে মো. রাকিব হোসেন (২৭)।
জেলা গোয়েন্দা শাখা পুলিশ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানিক দল বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মথুরাপুর পশ্চিমপাড়া খাঁপাড়া এলাকার ত্রিমোহনী মোড়ের পাকা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন।
আটকের পর আইনুল সোনারের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগের ভেতর থেকে চার বোতল ESkuf নামের নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় আইনুল সোনার উপস্থিত লোকজনের সামনে ওই চার বোতল মাদক রাকিব হোসেনের কাছ থেকে কিনেছেন বলে স্বীকার করেন। তবে এ বক্তব্যের আইনগত গ্রহণযোগ্যতা ও ঘটনার অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

ঘটনার পর গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এসব অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a