আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

চিলমারীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):

কুড়িগ্রামের চিলমারীর উপজেলার করাই বরিশাল গ্রামে নদীভাঙনে ঘরবাড়ি ও বসতভিটা হারানো অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। (১২জুন২০২৬) রোজ রবিবার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কয়েক দিন আগে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল করাই বরিশাল গ্রাম পরিদর্শন করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়। এ সময় যেসব পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে, তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকার ভিত্তিতেই আজ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

প্রতিটি পরিবারের জন্য বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা কেজি ভোজ্যতেল এবং ১ কেজি ময়দা।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন কঠিন সময়ে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।

ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a