আজঃ 11 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম 
কুড়িগ্রামের উলিপুরে রুকাইয়া আক্তার রিংকি হত্যা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বড় মসজিদ মোড়ে এলাকায় পাণ্ডুল ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত রিংকির স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্মারকলিপি ও স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ১৩ আগস্ট সকালে রুকাইয়া আক্তার রিংকিকে পাণ্ডুল ইউনিয়নের নিজ বাড়ির শয়নকক্ষে গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়। এ ঘটনায় উলিপুর থানায় একটি হত্যা মামলা হয়।

এলাকাবাসী ও স্মারকলিপিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর পুলিশ মো. আশাদুজ্জামান আসিফসহ দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছিল। মামলার নথিতে রিংকির সঙ্গে আসিফের পূর্বপরিচয়, প্রেমের প্রস্তাব দেওয়া নিয়ে বিরোধ এবং নিহতের পরিবারের পক্ষ থেকে তাকে সতর্ক করার বিষয় উল্লেখ রয়েছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়েছে। রিংকির বিয়ের পরও আসিফকে তার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত—তদন্ত-সংক্রান্ত নথিতে এমন তথ্য উল্লেখ রয়েছে বলেও দাবি করা হয়।
পরবর্তীতে মামলার তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আসামিদের অব্যাহতির আবেদন করে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এতে বাদীপক্ষ আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত ওই আবেদন মঞ্জুর করে মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডি, কুড়িগ্রামকে দায়িত্ব দেওয়ার আদেশ দেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় পুনঃতদন্ত প্রক্রিয়া দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন পাণ্ডুল ইউনিয়নের বাসিন্দারা। তাদের দাবি, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারেন, সেটিও নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, রিংকি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও পরিবারের ন্যায়বিচারের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এ কারণে পুনঃতদন্ত কার্যক্রমে কোনো ধরনের প্রভাব বা চাপ না রেখে নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করার দাবি জানান তারা।

মানববন্ধনে নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও মানবিক সহায়তা প্রদান এবং তদন্তে অপরাধ প্রমাণিত হলে জড়িতদের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এলাকাবাসী জানান, তারা কোনো নিরপরাধ ব্যক্তির হয়রানি চান না; একই সঙ্গে প্রকৃত অপরাধীও যেন আইনের আওতার বাইরে না থাকে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে রুকাইকা আক্তার রিংকি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করাই তাদের মূল দাবি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a