আজঃ 01 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল। রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা। নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বদলগাছীতে ডিবির অভিযানে চার বোতল ESkuf মাদকসহ দুইজন গ্রেফতার রাউজানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩ রায়হানের ঘনিষ্ঠ সহযোগী দাবি পুলিশের পত্নীতলার আমবাটিতে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত। মাধনগরে সরকারি গাছের বড় বড় ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর একটি মহল বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে নিয়মিত চুরি মামলার চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় বেটিং অ্যাপসহ যুবক গ্রেপ্তার মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার। মান্দা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা। বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৮০০ সংযোগ পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প সম্পন্ন বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলার বারাইহাট বদ্ধভূমি অরক্ষিত॥ তদন্ত কর্মকর্তা সেজে বাদীর কাছ থেকে টাকা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার

নদীগর্ভে বিলীন হচ্ছে বন্দ হাদিরা–শিবপুর রাস্তা , দুর্ভোগে হাজারো মানুষ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

স্টাফ রিপোর্টার : এস কে শিপন 

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দ হাদিরা থেকে শিবপুর হয়ে চর সাত্তারকান্দি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়ক ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে। বৈরান নদ-এর তীব্র ভাঙনে প্রতিদিনই সড়কের অংশ বিশেষ নদীগর্ভে বিলীন হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ হাজার মানুষ যাতায়াত করে। সড়কের দুই প্রান্তে একটি দাখিল মাদরাসা, এতিমখানা, হাফিজিয়া মাদরাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে নিয়মিত ২০০-৩০০ শিক্ষার্থী চলাচল করে।

এই সড়কটি ব্যবহার করে বন্দ হাদিরা, শিবপুর, গোহাত্রা, চর সাত্তারকান্দি, পলশিয়া সহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ উপজেলা শহরে যাতায়াত করে। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, “আমার একটি ছোট রাইস মিল আছে, কিন্তু এই রাস্তার কারণে কোনো কাজকাম করতে পারছি না। দ্রুত রাস্তা সংস্কার প্রয়োজন।”

আনিছা খাতুন বলেন, “এই রাস্তার কারণে আমাদের ছেলে-মেয়েদের বিয়ে পর্যন্ত হচ্ছে না। আমরা নিজেরাও এই পথে চলাচল করতে ভয় পাই।”

অপরদিকে সপ্না বেগম জানান, “রাস্তার কারণে আমরা ঠিকমতো চলাচল করতে পারি না। আমাদের উৎপাদিত ফসলও কম দামে বিক্রি করতে হচ্ছে।”

এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার ও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a