আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: মোঃ আলী মজনু বাবু

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী শাহীনা আক্তার লিজার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি শিউলি আক্তার শান্তি, মহিলা বিষয়ক সম্পাদিকা জুলেখা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিস জাহান, মহিলা নেত্রী শাহিনা আক্তার লিজা, মেরুরচর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. শিউলি আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a