আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মুহাম্মদ বোরহান উদ্দিন টুটুল, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : 

আনোয়ারায় ডুমুরিয়া-রুদু রা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বাদে জু’মা পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন রুদুরা গ্রামের লন্ডন প্রবাসী সাখাওয়াত হোসেন মহসিন। এসময় দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ ব্যবস্থা কমিটি জানায়, মসজিদের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়ে এক কোটি ৫৩ লাখ টাকা। নতুন নকশায় আনোয়ারার ঐতিহ্যবাহী এই মসজিদকে দৃষ্টিনন্দন এবং আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে। নির্মাণ শেষ হলে মসজিদে একসাথে পাঁচশত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সেই লক্ষ্যে মসজিদ নির্মাণের কাজ শুরু হচ্ছে। দেশের ও দেশের বাইরের ধর্মপ্রাণ ব্যক্তিদের থেকে ফান্ড সংগ্রহের মাধ্যমে এই আইকনিক মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে।

মসজিদের নকশা, বাজেট ও প্রকল্প বাস্তবায়নের যাবতীয় তথ্য তুলে ধরেন ইঞ্জিনিয়ার মো. আবদুল কাইয়ূম।

মসজিদ কমিটির সভাপতি নজির হোসেন মেম্বারের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মো. আখতার হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. খোরশেদ আলম, সাংবাদিক সরোজ আহমেদ, বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক।

মসজিদের নকশা দৃষ্টিনন্দন হয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, ডুমুরিয়া-রুদুরা মানুষের মন অনেক বড়, আশা করি সকলের সহযোগিতায় শাহী জামে মসজিদকে আইকনিক মসজিদে রূপান্তরিত করতে কষ্ট হবে না। সবার পক্ষ থেকে মসজিদ নির্মাণে যতটুকু সহায়তা প্রয়োজন তা সাধ্যমত করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মো. মুছা, মনছপ আলী, শাহজালাল, মাওলানা মো. ইউনুস, আবুল মনসুর, মাওলানা মো. আব্বাস উদ্দিন আনোয়ারী, ফসিউল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a