আজঃ 29 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা

চন্দনাইশে র‍্যাব-৭ এর অভিযানে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

শনিবার (২৫ জুলাই) রাতে র‍্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, নগদ টাকা এবং মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাব-৭ বলেছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a