আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

পাঁচলাইশে দুর্ধর্ষ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার: গলিত স্বর্ণ, নগদ টাকাসহ বিপুল মালামাল উদ্ধার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গলিত স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল।

গ্রেফতারকৃতরা হলেন— মো: খোরশেদ (৩০) ও ইসমাইল হোসেন (৩৮)। বর্তমানে তারা খুলশী থানার আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনিতে বসবাস করছিলেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখ দিবাগত রাতে হিলভিউ আবাসিক এলাকার ‘নাহার ভিলা’র তিনটি ফ্ল্যাটে (এ/১, বি/১ ও সি/১) জানালার রড ভেঙে চোর চক্র প্রবেশ করে। ফ্ল্যাটগুলোর মালিক বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরী। রাত আনুমানিক ৪:০০ ঘটিকার সময় তাঁর সাড়ে চার বছরের কন্যা শিশু জারিকা ইমানী বিনতে ইউসুফ বাসার ভেতরে অপরিচিত লোক দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

শিশুর চিৎকারে পরিবারের সদস্যরা জেগে উঠলে চোর চক্রটি পালিয়ে যায়। পরে দেখা যায়, চোরেরা আলমারি ও ড্রয়ার ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, হিরের আংটি, রুপার কয়েন, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে। এই ঘটনায় গত ১০ জুন পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০৮, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করা হয়।


মামলা রুজুর পর পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই মো. রিয়াদ উছ সালেহীন, এসআই আল-امین খান ও এসআই শওকত ইমামসহ পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে।

 গত ১৫ জুন রাত ২৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মীরেরহাট এলাকায় অভিযান চালিয়ে আসামি মো: খোরশেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত ১টি অপ্পো এবং ১টি সিম্ফনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ১৬ জুন সকাল ০৮:১৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন কোনাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম হোতা ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারকৃত দুই আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ১৬ জুন রাতে কোতোয়ালী থানাধীন একটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত স্বর্ণ গলানো অবস্থায় ০৪ ভরি ০৯ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই রাত ২৩:৪৫ ঘটিকার সময় আসামিদের বর্তমান ঠিকানা— খুলশী থানার আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনির বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়:

রুপার কয়েন: ০৩ ভরি ১৫ আনা

রুপার চেইন: ০১ ভরি ১০ আনা

রুপার নূপুর: ০৩ ভরি ১০ আনা

লেডিস পার্স ব্যাগ: ০২টি

নগদ টাকা: ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা

পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a