আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু।

পত্নীতলায় নারী উদ্যোক্তা নেটওয়ার্ক গঠন।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস :জেলা প্রতিনিধি, নওগাঁ

২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার নওগাঁর পত্নীতলায় নারী উদ্যোক্তা, নেটওয়ার্ক গঠিত হয়েছে। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর এলাকা গড়ে তোলার লক্ষ্যে এ নেটওয়ার্ক গঠিত হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ জন পুষ্টি উজ্জীবক নিজেদের প্রয়োজনে এ নেটওয়ার্ক গড়ে তোলেন। বিগত তিন বছর যাবৎ পুষ্টি উজ্জীবকগণ টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসূচিতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। জনসাধারণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে নিজেদের এ নেটওয়ার্কের প্রকাশ ঘটলো। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে গ্রাম উন্নয়ন দল, মায়েদের ক্লাব, গর্ভবতীদের জন্য মাতৃকণা এবং শিশুদের জন্য পুষ্টিকনা প্রদান, টেকসই পুষ্টির লক্ষ্যে দেশীয় শাক সবজির বীজ ও উৎপাদন, বাজারজাতকরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ৩৩ জন পুষ্টি উজ্জীবককে নারী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে যোগাযোগ ও সমন্বয়ের সুবিধার্থে এ নেটওয়ার্ক গড়ে তোলা হলো।

পত্নীতলা উপজেলা নারী উদ্যোক্তা নেটওয়ার্কের জয়ন্তী রানী সভাপতি, যুথি আক্তার সাধারণ সম্পাদক এবং রোকসানা পারভিন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন ও মৌসুমী খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা খাতুন, প্রচার সম্পাদক সালমা খাতুন, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার, সহ-দপ্তর সম্পাদক নিয়তি রানী ওরাও, নির্বাহী সদস্য সালমা খাতুন, রাজিয়া সুলতানা এবং নুরুন্নাহার। নবগঠিত নেটওয়ার্ক আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a