আজঃ 02 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ

ন‌ওগাঁর নিয়ামতপুরে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পানি নিষ্কাশন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও ৪৬ন‌ওগাঁ-১ জাতীয় সংসদ সদস্য জনাব মোঃমোস্তাফিজুর রহমান , মান্দা উপজেলার সংসদ সদস্য জনাব মোঃ ইকরামুল বারী (টিপু) এবং বদলগাছী উপজেলার জাতীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা (বাবুল) ।
আজ ১৬ মার্চ ২০২৬ তারিখে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে সকাল ১০:৩০-মিনিটে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি জমে কৃষি জমির ক্ষতি এবং শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দূর করতে এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি খনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করছে কৃষকরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি ও সাধারণ জনগণ সেখানে উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a