আজঃ 25 August 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাউফল থানা পুলিশ কতৃক চার লক্ষ টাকা মুল্যের (আটশত)পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক নোয়াখালী সেনবাগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর এান বিতরণ বকশীগঞ্জে রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হওয়ায় আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ পাওনা টাকা চাওয়ায়,প্রতারক চক্র, সুমন চৌধুরী, আব্দুল হালিম, ও নয়ন মনি পক্ষে থেকে হুমকি। নলডাঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত প্রশাসক সাখাওয়াত হোসেন খান এর সভাপতিতে ২১ তম সভা অনুষ্ঠিত হয়। আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪ ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত, বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি আটক নিহত পুত্রের মৃত্যুসংবাদে মায়েরও মৃত্যু গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থী নাফিসাকে চাপা দিয়ে পালানো ক্রেনচালক গ্রেপ্তার রাউজানে পারিবারিক মন্দিরে চুরি, স্বর্ণালংকার-রৌপ্য উদ্ধার; গ্রেপ্তার ১ নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভূল্লীতে আনন্দ র‍্যালি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন মুহসীন দেওয়ান বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সিনিয়র সিটিজেন ফোরামের শুভেচ্ছা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান নলডাঙ্গায় নতুন ঘর পেলেন অসহায় বৃদ্ধা অপেজান

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপে জমির মালিক পাবেন ক্ষতিপূরণ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ--

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপ স্থাপনকে কেন্দ্র করে জমির মালিকদের মধ্যে যে অপেক্ষা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত কাটতে শুরু করেছে। বাপেক্স কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণের পরিবর্তে বাৎসরিক জমির ভাড়া (ফসলের মূল্য হিসেবে) পরিশোধ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বড় চারিগাঁও এলাকায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) প্রাথমিকভাবে প্রায় ৭৫০ শতাংশ জমি অধিগ্রহণ করেছে। তবে জমির প্রকৃত মালিকরা এখনো কোনো অর্থ না পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছিল।

সম্প্রতি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  বিভিন্ন পেজে অনেক পোস্ট প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই পোস্টের সূত্র ধরে শনিবার দুপুরে নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন সোহেল বিষয়টি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানান।
ইউপি চেয়ারম্যান বলেন, বাপেক্স কর্তৃপক্ষ প্রাথমিক পর্যায়ে জমির মালিকদের ক্ষতিপূরণ নয়, ফসলের মূল্য বিবেচনায় বাৎসরিক জমির ভাড়া পরিশোধ করবে। 

এ সংক্রান্ত বিষয়ে গত বৃহস্পতিবার নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমির প্রকৃত মালিকদের নামে ৮ ধারা অনুযায়ী নোটিশ জারি করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শিগগিরই প্রকৃত মালিকরা জমির ভাড়া পাবেন।
চেয়ারম্যান আরও জানান, বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে তিনি ইতোমধ্যে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং জমির মালিকদের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।

এদিকে বাপেক্স কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল আরও জানান, গ্যাসকূপে বাণিজ্যিকভাবে গ্যাস পাওয়ার বিষয়টি শতভাগ নিশ্চিত হলে পরবর্তীতে জমির মালিকদের মৌজা মূল্যের তিনগুণ হারে অর্থ পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও অর্থ পরিশোধের প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও সরকারি বিধিবিধানের ওপর নির্ভর করবে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই গ্যাসকূপে পর্যাপ্ত গ্যাসের সন্ধান মিললে সেনবাগসহ নোয়াখালীর অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে জমির মালিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা করা হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

উল্লেখ্য, সেনবাগের নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় বাপেক্সের গ্যাস অনুসন্ধান কার্যক্রমকে ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্যতার বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া গেলে প্রকল্পটির গুরুত্ব আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a