আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ: ৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান, উদ্ধারে ডুবুরি দল

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ: ৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান, উদ্ধারে ডুবুরি দল
​
স্টাফ রিপোর্টার : এস কে শিপন 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়া শিশুরা হলো— উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার ফিরোজের ছেলে ইসমাইল এবং শামীমের ছেলে ওসমান গনী।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১:০০ টার দিকে ইসমাইল ও ওসমান গনী বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে শিশু দুটিচ পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। বেশ কিছু সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে নদীতে তাদের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়।
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল। ইতিমধ্যেই তারা নদীতে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ঘটনার পর টানা ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
​শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ শিশুদের উদ্ধারে ডুবুরি দল এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এদিকে এই ঘটনার পর থেকে রাধানগর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a