আজঃ 05 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১ মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান: ১৩০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

নওগাঁর শহর জুরে সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের নতুন উদ্যোগ।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

লমোঃ রাফি হোসেন নওগাঁ জেলা  প্রতিনিধি:

নওগাঁ শহরের অন্যতম বড় সমস্যা দীর্ঘদিনের সিঙ্গেল লেনের সড়ক। জেলার প্রধান ও গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন নওগাঁসহ বিভিন্ন জেলা ও আন্তঃজেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কটি সরু হওয়ায় যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষ করে অটোরিকশাসহ ছোট-বড় যানবাহনের অবাধ চলাচল ও যত্রতত্র অবস্থান শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নওগাঁ শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীত করার উদ্যোগ ও প্রচেষ্টা চলমান রয়েছে। সম্মানিত সংসদ সদস্য মহোদয়সহ সংশ্লিষ্ট প্রশাসন সড়কটির আধুনিকায়ন ও চার লেনে উন্নীত করার বিষয়ে কাজ করছেন। তবে স্থায়ীভাবে সড়কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করাও জরুরি হয়ে পড়েছে।
এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ লিটন ব্রিজ এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে নতুন করে ক্ষুদ্র পরিসরে উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ সুপারের পরামর্শ ও নির্দেশনায় ব্যস্ত এই এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা, অপ্রয়োজনীয় জটলা কমানো এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন।
ট্রাফিক বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, নওগাঁর প্রধান সড়কটি সিঙ্গেল লেন হওয়ায় সীমিত জায়গার মধ্যেই বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ফলে চালক ও পথচারীদের সামান্য অসচেতনতা কিংবা নিয়ম না মানার কারণে দ্রুত যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে লিটন ব্রিজের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশের এই উদ্যোগ সফল করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়—প্রয়োজন সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা। অটোরিকশা চালক, অন্যান্য যানবাহনের চালক এবং পথচারীরা ট্রাফিক নির্দেশনা মেনে চললে ব্যস্ত সড়কে যানজট অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে চালকদের নির্ধারিত নিয়ম মেনে চলা, যেখানে-সেখানে যানবাহন না থামানো এবং গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ এলাকায় অপ্রয়োজনীয় জটলা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এ ধরনের ছোট ছোট উদ্যোগ এবং সর্বসাধারণের সহযোগিতায় নওগাঁ শহরের যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।
নওগাঁ শহরের সড়ক সবার—শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি নাগরিক সহযোগিতাই পারে যানজটমুক্ত ও স্বস্তিদায়ক নওগাঁ গড়ে তুলতে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a