আজঃ 15 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯ ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রথম মামলা, গ্রেপ্তার ১ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৬ বাট্টাজোড়ের কুঁড়ি বিল এখন লাল শাপলার রাজ্য, ছুটছেন শত শত দর্শনার্থী রাউজানে আলোচিত করিম হ*ত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস সেনবাগে ভূমি তদন্তে বাধা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছে মহিন উদ্দিন আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। অবৈধ পার্কিংয়ে নাকাল বন্দরবাসী সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু

আলীকদম প্রেসক্লাব জবরদখল: সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো. আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান)প্রতিনিধি: 

বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম প্রেসক্লাব জবরদখল ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি।

প্রেস বিজ্ঞপ্তি
বিষয়: আলীকদম প্রেসক্লাব জবরদখল ও সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে।

অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সাথে জানাচ্ছি যে, গত শুক্রবার (১২ জুন, ২০২৬) বিকেলে আলীকদমের ২৮ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘আলীকদম প্রেসক্লাব’ ভবনটি একদল বহিরাগত ও দুর্বৃত্ত কর্তৃক বেআইনিভাবে জবরদখল করা হয়েছে। বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া বিতর্কিত নেতা আবুল কালামের সরাসরি উস্কানি ও নেতৃত্বে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবটি বর্তমানে আলীকদমের সাংবাদিকদের পেশাগত চর্চা ও মতপ্রকাশের একমাত্র নির্ভরযোগ্য কেন্দ্র। দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আবুল কালাম গত ৩১ ডিসেম্বর স্থানীয় প্রশাসনের সহায়তায় দুজন সদস্যকে পদত্যাগ করতে বাধ্য করেন। এরপর প্রশাসন দিয়েই ক্লাবের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরবর্তীতে সেই পদত্যাগকারী সদস্যদের ব্যবহার করে একটি ‘তথাকথিত আহ্বায়ক কমিটি’ গঠন করে গত শুক্রবার প্রহসনের নির্বাচনের নাটক সাজানো হয়। এরপর বিকেলে শতাধিক রাজনৈতিক কর্মী ও বহিরাগতদের নিয়ে প্রেসক্লাব ভবনের তালা ভেঙে জবরদখল করা হয়।

জবরদখলকালে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব, সাংবাদিক রেজাউল, শাহ আলম এবং প্রেসক্লাব সভাপতির সন্তান রাহী (পঞ্চম শ্রেণি) ও ওহীকে (নবম শ্রেণি) লাঠিচার্জ করে গুরুতর আহত করা হয়। প্রেসক্লাব অফিসে রক্ষিত নথিপত্র, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জামসহ ৫৬টি আইটেমের তালিকা তৈরী করা হয়। প্রেসক্লাব সভাপতির লেখা বইগুলি ক্লাবের অফিস থেকে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। 
আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এই জবরদখল সম্পন্ন হয়েছে। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের "প্রেসক্লাব সরকারি সম্পত্তি, যে কেউ প্রবেশ করতে পারবে" মর্মে বিতর্কিত বক্তব্যের পর দখলদাররা তালা ভাঙার সাহস পায়। ঘটনার সময় পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা ছিল রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ।

আলীকদম প্রেসক্লাব স্পষ্টভাবে ঘোষণা করছে যে, এই অবৈধ দখলবাজি সাংবাদিকতার স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। জুলুমতন্ত্রআমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নিম্নোক্ত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি:

১. জবরদখলকারী ও এর পেছনে মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা।

২. প্রেসক্লাবের পবিত্রতা রক্ষা করে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।

৩. জবরদখল ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

প্রেসক্লাবের এই ঐতিহ্য ও সুনাম রক্ষায় আমরা স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। সাংবাদিক সমাজ এহেন ন্যক্কারজনক ঘটনার কোনো ধরনের আপস করবে না।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a