আজঃ 20 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৬ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার ,বাসেত। গোলাম মাওলা রনীর নারায়ণগঞ্জ নিয়ে মনগড়া মিথ্যে ইতিহাস তুলে ধরার তীব্র নিন্দা নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান জননেতা জাকির খানের ভূরুঙ্গামারীতে ১০ কার্যদিবসের ভিডিপি প্রশিক্ষণ শেষে ৮০ জনকে সনদ বিতরণ গ্রেপ্তার অভিযান বন্ধ না করলে হত্যা’—জোরারগঞ্জ থানার ওসিকে হুমকি মিরসরাইয়ে বাসের ধাক্কায় আহত ৬ পুলিশ সদস্য, দুজনের অবস্থা গুরুতর মাদক ছাড়ো, খেলায় আসো" স্লোগানে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রীর তারেক জিয়ার জন্মদিনের দোয়া ও মোনাজাত। জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি কর্ণফুলী এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১ ‎কুয়েতে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প, বাড়তে প্রবাসীদের চাকরির সুযোগ বাড়বে সীমান্তে বিদেশি নাগরিকসহ মানব পাচারকারী শরিফুল-কে গ্রেপতার কুমিল্লায় নওগাঁয় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন দৈনিক পূর্ণ জাগরণ 24, সিটি কর্পোরেশনের প্রতিনিধি নারায়ণগঞ্জের, শুভ বিবাহ বার্ষিকী। আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক, চাঁদা দাবির অভিযোগ

মীরসরাইয়ে পুলিশের অভিযানে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মাদকবাহী নোয়া মাইক্রোবাস ফেলে পালাল ব্যবসায়ীরা, গ্রেপ্তারে অভিযান অব্যাহত

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

মাদকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের চলমান কঠোর অভিযানে মীরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করেছে মীরসরাই থানা পুলিশ। তবে পুলিশের ধাওয়ার মুখে গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, মাদকের সরবরাহ, পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থানার একটি চৌকস আভিযানিক দল ইকোনমিক জোন রোডে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি পুলিশের নজরে আসে। পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ধাওয়া করলে মাইক্রোবাসে থাকা অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল (FAIRDYL) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার করা মাদকদ্রব্যের চালানটি দেশের অন্য কোনো এলাকা থেকে চট্টগ্রামের দিকে আনা হচ্ছিল। তবে মাদকের প্রকৃত উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মীরসরাই থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানোর পাশাপাশি মাদকের উৎস এবং সরবরাহকারী চক্রের মূলহোতাদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণ, চেকপোস্ট, নিয়মিত অভিযান এবং আন্তঃথানা সমন্বয় আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও কার্যক্রম চালানো হচ্ছে।

মীরসরাইয়ের এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় আবারও স্পষ্ট হয়েছে—মাদকের চালান যত বড়ই হোক, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তা গন্তব্যে পৌঁছানো সহজ নয়। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a