আজঃ 09 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা কুয়েত দূর্তাবাসে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহিত দিবস মুক্তি ও প্রগতির স্বর্ণালী দিন ৭ নভেম্বর নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আলীকদমে ৭ রোহিঙ্গা শরণার্থী আটক, থানায় হস্তান্তর নওগাঁয় কেডি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন অবস্থায় তিন যুবক গ্রেপ্তার বকশীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত পত্নীতলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডেল মন্টে নাম ব্যবহার করে বিনিয়োগ প্রতারণার আশঙ্কা, তদন্তের দাবি পত্নীতলা থানা প্রশাসন কে ধন্যবাদ মহানগর স্বেচ্ছাসেবক দলের, মোঃ সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাদ্রাসা বিভাগ পুনর্গঠন সম্পন্ন আলীকদমে মহাসমারোহে কঠিন চীবর দান, প্রধান অতিথি সঙ্ঘরাজ মহাথেরো কি হবে সাংবাদিক সেজে! চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা চট্টগ্রামে অস্ত্র ও চোরাই মোবাইলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার, শাহ আলমের বিরুদ্ধে ১৩ মামলা সীতাকুণ্ডে মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেপ্তার রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান

শৈলকুপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:মোঃ টিটো মিজান। 

‘সমবায়ের শক্তি, দেশের সমৃদ্ধি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুজিবুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আল-আমীন এবং পবিত্র গীতা পাঠ করেন অভিজিৎ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুজিবুর রহমান।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।

সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন ভ্যালিফিল্ড বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি মীর নওশের আলী এবং সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হুমায়ুন কবির মুক্তি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আবু আরিফ রেজা।

বক্তারা সমবায়ের মাধ্যমে ব্যক্তি ও সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং স্বনির্ভর সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে হলে সদস্যদের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a