আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

নওগাঁ শহরে ছিনতাইকারী আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

দেবাশিষ কুমার দাস 
জেলা প্রতিনিধি, নওগাঁ। 

নওগাঁ শহরে ছিনতাইয়ের সময় রাকিব (১৯)নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত রাকিব বগুড়া জেলার সান্তাহার গ্রামের মিরাজের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের সার্বিক নিরাপত্তা জোরদার এবং চুরি-ছিনতাই প্রতিরোধে জেলা গোয়েন্দা শাখাকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) তারিখে ডিবি পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিল। বিকেল প্রায় ৫টার দিকে শহরের বাটার মোড় এলাকায় ডিউটিরত অবস্থায় পুলিশ সদস্যরা দেখতে পান, একটি রিকশায় এক ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় এক ছিনতাইকারী ওই ভদ্রমহিলার গলার চেইন টান দিয়ে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ ধাওয়া করে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।

এ সময় স্থানীয় জনগণও পুলিশকে সহযোগিতা করে। নওগাঁ ডিবির ওসি জানান- তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a