আজঃ 05 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রৌমারীরতে শিশু সদন'-এ চরম শ্রেণীকক্ষ, আবাসন ও শিক্ষক বেতনের সংকট দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান নওগাঁ সদর থানা জেলা পুলিশের আয়না, দায়িত্ব পালনে আরও দক্ষ ও নিরপেক্ষ হওয়ার নির্দেশ নওগাঁয় টিআরসি নিয়োগ পরীক্ষা ১৬ নভেম্বর থেকে, তিন দিনে যাচাই হবে শারীরিক যোগ্যতা মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ মীরসরাইয়ে এলজি, ৫টি রকেট ফ্লেয়ার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ নওগাঁয় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ছিনতাইয়ের ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার অপরাধ দমনে সাফল্য, নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্মাননা দিলেন এসপি শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড

নতুন কুড়ি ক্লাবের উদ্যোগে রাস্তা সংস্কার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নতুন কুড়ি ক্লাবের উদ্যোগে রাস্তা সংস্কার
​
মো: রেজাউল ইসলাম শাফি,
 কুলাউড়া প্রতিনিধি,

​মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রামে ‘নতুন কুড়ি ক্লাব’-এর উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার ইটসোলিং রাস্তা সংস্কারের কাজ চলছে। কোনো ধরনের সরকারি বরাদ্দ ছাড়াই এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নিয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ২০০টি পরিবারের সদস্যরা চলাচল করেন। কয়েক বছর আগে সরকারিভাবে রাস্তাটিতে ইটসোলিং করা হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে ইটের খোয়া উঠে গিয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে বর্ষা মৌসুমে কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

​দীর্ঘদিনেও সরকারি সংস্কার না হওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। স্থানীয় ‘নতুন কুড়ি ক্লাব’-এর নেতৃত্বে এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে। এই মহতী কাজে গ্রামের প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন ও সাংবাদিক আল ফেরদাউসসহ বেশ কয়েকজন সমাজসেবী ও স্থানীয় বাসিন্দারা আর্থিক সহায়তা প্রদান করছেন এবং স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।
​
স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে তাদের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

আজ রোজ শুক্রবার ১৯-জুন ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a