আজঃ 18 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা

পৈত্রিক জমি দখল ও গাছ কাটার প্রতিবাদে নাটোরে ভুক্তভোগীদের বিক্ষোভ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পৈত্রিক জমি দখল ও গাছ কাটার প্রতিবাদে নাটোরে ভুক্তভোগীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, 
নাটোর নলডাাঙা,

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্র বেলঘড়িয়া ইউনিয়নের দিয়ার কাজিপুর (ত্রিশমোহনী) এলাকায় শরিকদের পৈতৃক জমি জবরদখল, গাছ কেটে ফেলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ভুক্তভোগীদের অভিযোগ, ১৯৫৪ সালের দলিল মূলে প্রাপ্ত ১১২ শতাংশ পৈতৃক সম্পত্তি ওয়ারিশরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ১৯৯৬-৯৭ সালের দিকে অংশীদার মোনায়েম খানের বড় ভাই আওয়ামী লীগ নেতা আইয়ুব খান জোরপূর্বক জমি দখল করে বাড়ি নির্মাণ করেন। সম্প্রতি মোনায়েম খান গং স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় বাকি অংশীদারদের সম্পত্তিও দখলের চেষ্টা চালান। এর অংশ হিসেবে ঈদুল আজহার আগে ছোট ভাই খাদেমুল ইসলামের অংশের সুপারি ও লেবু গাছ কেটে ফেলা হয় এবং এ নিয়ে প্রতিবাদ করলে হুমকি-ধমকি দেওয়া হয়।

এবং জবরদখল ও গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোনায়েম খানের পরিবার। তাদের দাবি, রাজনৈতিক প্রভাব বা জোরপূর্বক গাছ কাটার কোনো ঘটনা ঘটেনি। পারিবারিক সম্পত্তি বণ্টন ও সীমানা নির্ধারণের আইনি জটিলতার কারণে শরিকদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি প্রতিপক্ষরা ওই জমির অবশিষ্ট অংশে ইটের প্রাচীর দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তা প্রতিহত করেন। এরপরই ঘটনাটি ভিন্নখাতে মোড় নিতে ‘হ্যালো নাটোর’ নামের একটি ফেসবুক আইডি থেকে বাড়িঘর ভাঙচুর ও রাস্তা অবরোধের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। সমাবেশে বক্তব্য রাখেন মাকসুদ খান পলাশ, রবিউল আউয়াল, খাদেমুল ইসলাম প্রমুখ। বক্তারা জমি জবরদখল ও মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানান।


এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পৈতৃক সম্পত্তি রক্ষা ও হয়রানি থেকে বাঁচতে স্থানীয় প্রশাসনের জরুরি ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবারটি।

তাং- ০৭/০৬/২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a