আজঃ 15 June 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মনোহরদীতে পৌর কর মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনার আগারগাঁও , ভোটার আইডি কার্ডের ভুল সংক্রান্ত ভোগান্তি সীমাহীন। অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ:স্টেডিয়ামে সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের ‘স্পেশাল’ নিরাপত্তা মহড়া। আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার। ভূরুঙ্গামারীতে ফ্যানের সুইচ দিতে নারী ইউপি সদস্যের মৃত্যু পটুয়াখালীতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে মুখ বেধে ধর্শনের অভিযোগ, বৃদ্ধ আটক। চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম। নওগাঁ শহরের সিসিটিভি নেটওয়ার্কে AI প্রযুক্তি সংযুক্তির উদ্যোগ নিয়েছে পুলিশ সুপার। রৌমারী সীমান্তের কাঁটাতার ও এক নিষ্পাপ শিশুর অবরুদ্ধ শৈশব লামা সাংবাদিক ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সম্মানিত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান পীরগঞ্জে ব্র্যাক সেলপ কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত কেরানীগঞ্জে আইনশৃঙ্খলার উন্নয়ন ও অপরাধ দমনে উপজেলা প্রশাসনের মাসিক সভা ভূরুঙ্গামারীতে নদী ভাঙনে মানববন্ধন ও গনসমাবেশ দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু'ন পায়ের রগ কেটে নির্মম হ'ত্যাকাণ্ড আকবরশাহে পুলিশের বিশেষ অভিযান ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাউজানে যুবদল নেতা খুন: সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত হলেও অধরা, মামলা হয়নি ২ দিনেও।

খুলনার দৌলতপুরে মসজিদের মধ্যে দুই মুসল্লিকে গুলি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খুলনার দৌলতপুরে মসজিদের মধ্যে দুই মুসল্লিকে গুলি


নিজস্ব প্রতিবেদক, খুলনা,

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় একটি মসজিদের ভেতরে ফজরের নামাজ শেষে দুই মুসল্লিকে গুলি করা করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার পর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জন হলেন লোকমান ও আলম। এদের মধ্য লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে মুসল্লিরা যখন মসজিদে অবস্থান করছিলেন, তখন কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত হঠাৎ মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে লোকমান ও আলম গুরুতর আহত হন। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। ঠিক সেই সময় হামলাকারীরা গুলি চালায়। গুলির শব্দে মসজিদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুসল্লিরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লোকমানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেন এবং নিয়ে যাওয়া হয়। অপর আহত আলম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মসজিদের ভেতরে এমন হামলার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ফজরের নামাজ শেষে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। এতে দুই ব্যক্তি আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। হামলার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সাথে ঙ্গে দেখা হচ্ছে। হামলার পেছনে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মসজিদের মত পবিত্র স্থানে এ ধরণের সশস্ত্র হামলার ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


তাং-১৪-০৬-২৬। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a