আজঃ 23 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো খুলশী থানার অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার, উদ্ধার ৩ মোটরসাইকেল মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা - আইন মন্ত্রী আব্দুল হালিম গণ, আপন ভাই ও ভাতিজার উপর দেশি অস্ত্র নিয়ে হামলা বাউফল উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন। শোক সংবাদ: পটুয়াখালীতে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সোহরাব হোসেনের ইন্তেকাল বকশীগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ, আটক ১

আনোয়ার হোসেনকে কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
নোয়াখালী জেলা প্রতিনিধি :--

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা মো. আনোয়ার হোসেনকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। প্রায় ৩০ বছরের রাজনৈতিক জীবনে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি এলাকায় একজন পরিচিত রাজনৈতিক সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
জানা যায়, সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রজীবনে। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মোহাম্মদপুর রামন্দ মডেল হাই স্কুল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আওতাভুক্ত সম্পাদক হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। এরপর ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে তার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। পরে তিনি যুবদলের রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এরপর ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আহমদপুর ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেন।
একই সময়ে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন কালে পুলিশ এবং সেনাবাহিনীর হাতে হেনস্থা হলে পুলিশের নির্যাতন থেকে বাঁচতে দৌড় দিলে হার্ট অ্যাটাক  হয়ে হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন, প্রায় তিন লক্ষ টাকা চিকিৎসা ব্যয় করে আল্লাহর রহমতে নিজের জীবন ফিরিয়ে পায়।
 দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, গণতান্ত্রিক কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্রদল থেকে শুরু করে বিএনপির বিভিন্ন স্তরে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন, ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে মো. আনোয়ার হোসেন আজ তৃণমূলের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। আগামী ইউনিয়ন বিএনপির কমিটিতে তাকে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে তাদের বিশ্বাস।
তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্য নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে মো. আনোয়ার হোসেন ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে একজন যোগ্য ও শক্তিশালী প্রার্থী।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড ও সংশ্লিষ্ট কমিটির উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a