আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান, অনলাইন জুয়ার আস্তানা থেকে ৪ জন গ্রেপ্তার কম্পিউটার-মোবাইল জব্দ

মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নওগাঁ সদর মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার আস্তানা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত কম্পিউটার, মনিটর, সিপিইউ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানাধীন পার নওগাঁর সর্দারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়ার মূল ডিলার আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), পিতা- মো. আনিছুর রহমান, সাং- চকরাম মোল্লাপাড়া এবং তার সহযোগী মো. নাহিদ হাসান (৩০), পিতা- মো. ইউনুস প্রামাণিক, সাং- শেখপুরা দক্ষিণপাড়া; মো. মশিউর রহমান (৩১), পিতা- মো. মীরবক্স মণ্ডল, সাং- মধ্য দুর্গাপুর এবং মো. আরিফ হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল গাফফার, সাং- রজাপুর দক্ষিণপাড়া, সর্ব থানা ও জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ২টি কম্পিউটার মনিটর, ২টি সিপিইউ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় একটি ছোট পরিসরের অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছিল। বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা সেখানে এসে অনলাইন জুয়ায় অংশ নিত। এছাড়া অভিযুক্তরা নানা কৌশলে মানুষকে অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট ও উদ্বুদ্ধ করত বলে পুলিশ জানতে পেরেছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, সমাজে অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং যুবসমাজকে এ ধরনের অপরাধ থেকে দূরে রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও পুলিশ জানিয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a