আজঃ 29 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল নারায়ণগঞ্জে ‘ভাই বন্ধু বাণিজ্যালয়’-এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ের মোকাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা, নওগাঁয় গ্রাম পুলিশ ও সিভিল সোসাইটির সদস্যকে সম্মাননা কামান্নায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও জাদুঘর নির্মাণের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চট্টগ্রামে ইউএসটিসির বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের দোষর, মাদক সম্রাট চাঁদাবাজ মুছি রফিক ও কবি সিরাজ এর সন্ত্রাসী কার্যকলা প্রবীনদের সেবামূলক অংশী জন পরামর্শ সভা, ভূজপুরে পুলিশের টানা অভিযান: ইতালির তৈরি পিস্তলসহ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬ নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের জাতীয় নাগরিক কমিটির সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি, আওয়ামী লীগের চক্রান্তে গ্রেফতার। ঢাকা-মাওয়া রোডে, লড়ি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জ সেঞ্চুরি গার্মেন্টস এর শ্রমিক আন্দোলন। নলডাঙ্গা পৌরসভা মোড় যেন এক ভয়ংকর মৃত্যু ফাঁদ আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বাসমতি ধান চাষে সফলতা তরুন কুয়েত প্রবাসী মাসুম চলে গেলেন না ফেরার দেশে নওগাঁর মান্দায় ১০ পিস ইয়াবাসহ ১৯ বছরের যুবক এক গ্রেপ্তার পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

জনগণের দোড়গোড়ায় পুলিশ: সিএমপির ‘ওপেন হাউজ ডে’-তে মিলল তাৎক্ষণিক সমাধান।

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী। 
চট্টগ্রাম জেলা প্রতিনিধি। 

সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজন করল ব্যতিক্রমী এক ‘ওপেন হাউজ ডে’। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত সিএমপির দামপাড়াস্থ সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত এই আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা, অভিযোগ ও গঠনমূলক নানা প্রস্তাবনা সরাসরি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। সেবাপ্রত্যাশীদের প্রতিটি বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী।


গণশুনানিতে উপস্থিত বেশ কয়েকজন সেবাপ্রত্যাশী তাদের সমস্যার কথা জানালে অতিরিক্ত পুলিশ কমিশনার সংশ্লিষ্ট থানার ওআই ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে আইনি সমাধান পেয়ে অনেকে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন। অন্যদিকে, উপস্থিত নাগরিকেরা মহানগরে অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু ইতিবাচক প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশের এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ।


জনগণের মুখোমুখি বসার এই বিশেষ আয়োজনে সিএমপির শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন:

জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত পুলিশ কমিশনার - ট্রাফিক)

জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (উপ-পুলিশ কমিশনার - ট্রাফিক-উত্তর; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)

জনাব নিষ্কৃতি চাকমা (উপ-পুলিশ কমিশনার - ট্রাফিক-পশ্চিম)

জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি (উপ-পুলিশ কমিশনার - ট্রাফিক-দক্ষিণ)

জনাব মোঃ রইছ উদ্দিন (উপ-পুলিশ কমিশনার - ক্রাইম এন্ড অপারেশনস্)

জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস (উপ-পুলিশ কমিশনার - সিএসবি)

জনাব মোঃ আমিরুল ইসলাম (উপ-পুলিশ কমিশনার - বন্দর)

জনাব মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসি (ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার - কাউন্টার টেরোরিজম)

এছাড়াও সিএমপির বিভিন্ন জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত থেকে সাধারণ মানুষের মতামত ও অভিযোগগুলো নোট করেন।

সিএমপি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে একটি নিরাপদ ও সুন্দর নগরী গড়ে তুলতেই নিয়মিত বিরতিতে এই ‘ওপেন হাউজ ডে’র আয়োজন করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a