আজঃ 21 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন রংপুরে ১১দলীয় ঐক্যের লংমার্চ রংপুরে হেযবুত তওহীদের চলমান চকার্যক্রম নিয়ে আলোচনা সভা পাথরঘাটায় অটোরিকশা থামিয়ে ছিনতাই: চক্রের সদস্য গ্রেপ্তার মর্শিদপুর ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় নুনিয়াপট্টি-সুইপার কলোনিতে বড় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯ বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান

নীলফামারীতে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):

 নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (২২ জুন২০২৬) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান তার হাতে শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসমিন আওন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, জেলার ছয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তার নেতৃত্বে ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন,  জনসেবামুখী কর্মকাণ্ড, প্রশাসনিক দক্ষতা, দায়িত্বশীলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মো. রওশন কবিরকে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a