আজঃ 07 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. নওগাঁয় ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ধামইরহাটে নিহত ১; রাতভর অভিযানে গ্রেপ্তার ৭ ক্যাপ্টেন রায়হান আহমেদের নেতৃত্বে আলীকদমের দুর্গম পাহাড়ে মেডিকেল টিমের বিনামূল্যে চিকিৎসা নওগাঁজুড়ে পুলিশ সুপারের নির্দেশনায় ২০টি চেকপোস্ট বসিয়ে ৬ শতাধিক যানবাহন তল্লাশি করা হয়েছে পোরশায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী সন্ত্রাসীর পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা এমপি জয়নুল আবদিন ফারুক জোরারগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-মুখোশসহ ৩ জন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে অনৈতিক কর্মকান্ডে গ্রেফতার ১

নওগাঁয় মাদকাসক্ত ছেলের হামলায় বাবার মৃত্যু, অভিযুক্ত ছেলে পলাতক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নওগাঁয় মাদকাসক্ত ছেলের হামলায় বাবার মৃত্যু, অভিযুক্ত ছেলে পলাতক


মো. রাফি হোসেন, 
নওগাঁ জেলা  প্রতিনিধি,


নওগাঁ শহরে মাদকাসক্ত ছেলের হামলায় মহাতাব সরকার (৬২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহাতাব সরকার দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত সূত্রে জানায়, রোববার রাতে সুমন তার বাবার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে মহাতাব সরকার সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পিতা-পুত্রের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুমন একটি কাঠের টুকরো দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আরও আঘাত করা হয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বনানীপাড়া এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। তাদের দাবি, মাদকের সহজলভ্যতার কারণে অনেক তরুণ নেশায় জড়িয়ে পড়ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। এই মর্মান্তিক ঘটনাও সেই ভয়াবহ পরিস্থিতিরই একটি করুণ উদাহরণ বলে তারা মনে করছেন।

স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তরুণদের মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে সচেতনতামূলক কার্যক্রম ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ রোজ সোমবার ৬-জুলাই ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a