আজঃ 17 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মোঃ মামুন পিতা মৃত আব্দুল কাদিরের অত্যাচারের শিকার, আবুল বাশার বাসেত দেশ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম হাওলাদার-কে কুয়েত বাংলা প্রেস ক্লাব এর সংবর্ধনা নওগাঁয় রজাকপুর ট্রাক টার্মিনাল থেকে চুরি হওয়া ট্রাক এক রাতেই উদ্ধার পটিয়ায় এস আলম কলেজে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা চালু, উদ্বোধন করলেন এমপি এনামুল হক গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা নওগাঁয় ট্রাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে ডিজিটাল পেমেন্ট চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণ শুরু চাঁদাবাজি মামলায় সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার চট্টগ্রামে পেশাদার চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ উদ্ধার নগদ ৮০ হাজার টাকা নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে মাদ্রাসা শিক্ষার্থীকে চুরির অভিযোগে নির্যাতন চট্টগ্রামে মাদকসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ দূর্গম পাহাড়ের মদক সীমান্তে ৫৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও টিকাদান কর্মসূচি। ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ভূরুঙ্গামারীতে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

চট্টগ্রাম পটিয়া প্রতিনিধি
মোঃসাকিল

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামে প্রবাসফেরত এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস (ইউনিয়ন পরিষদ) সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত মো. ফারাজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। আহত ব্যক্তির বাড়িও একই উপজেলায় বলে জানা গেছে।
​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম শহরমুখী ‘ঈগল পরিবহন’-এর একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) সঙ্গে বিপরীত দিক অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মো. ফারাজের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর সহযাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে একজনকে মৃত অবস্থায় এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হতাহত দুজনই লোহাগাড়ার বাসিন্দা বলে তিনি নিশ্চিত হয়েছেন।

​এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরপরই বাসচালক গাড়ি ফেলে পালিয়ে যান। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a