আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা লামার রাবার শ্রমিক পরিবার

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ আমির হোসাইন ছাদেকী  

জেলা প্রতিনিধি (বান্দরবান): একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের রাবার শ্রমিক পরিবার। গত ২ আগস্ট ২০২৬ইং রাত আনুমানিক ৮টার দিকে ডিসি রোড এলাকার শান্তর চা দোকান থেকে বিদ্যাচন্দ্র ত্রিপুরা (৪২) নামে এক রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় একদল সশস্ত্র ব্যক্তি।

অপহৃতের স্ত্রী হামতি ত্রিপুরা (৩৫) লামা থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি ও তার স্বামী হাশেম কোম্পানির রাবার বাগানে (বর্তমানে রুমথুই স্রো-এর নিকট ভাড়াকৃত) রাবার শ্রমিক হিসেবে কাজ করেন। কাজ শেষে স্বামী চা দোকানে বসা অবস্থায় একটি চাঁদের গাড়িতে করে আসা অস্ত্রধারী ১২ থেকে ১৩ জন অজ্ঞাত পাহাড়ী সশস্ত্র ব্যক্তি তাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই সময় রুবেল নামে আরও একজনকে গাড়িতে তোলা হলেও কিছু দূর যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীদের পরনে সবুজ বা ফ্যাকাশে রঙের পোশাক ছিল।

অপহৃতের স্ত্রী হামতি ত্রিপুরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি আমার স্বামীকে জীবিত ফেরত চাই। তিনি আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আবেদন জানাচ্ছি।"

অপহৃতের বড় ভাই গঙ্গা চন্দ্র ত্রিপুরা বলেন, "আমার ভাই একজন নিরীহ রাবার শ্রমিক। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন।"

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, "অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপহৃত ব্যক্তিকে দ্রুত উদ্ধারে লামা থানা কাজ করছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

ঘটনার পর এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত শ্রমিককে দ্রুত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a