আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

লংগদুতে ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪



​মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ 

​রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, মাইনীমুখ ইউনিয়ন শাখার উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইমাম সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল জলিলকে সভাপতি, মাওলানা আজিজুল হককে সেক্রেটারি এবং মাওলানা জুলহাস উদ্দীনকে কোষাধ্যক্ষ 

নির্বাচিত করা হয়।
​গতকাল, ২২ অক্টোবর, ২০২৫ ইং বুধবার, সকাল ১১টায় স্থানীয় মাইনীমুখ ইউনিয়ন পরিষদ হলরুমে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল লতিফ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ রাব্বিনুর জাহাঙ্গীর।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা আমিনুর রশিদ।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সভাপতি ও জাতীয় ইমাম সমিতির উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল মতিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা সোহেল আহমেদ। 

অতিথিবৃন্দ সম্মেলনে উপস্থিত ইমাম ও ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
​উক্ত কাউন্সিল অধিবেশনে মাইনীমুখ ইউনিয়নের ইমাম সমিতির সদস্যদের সকলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি পদে মাওলানা আজিজুল হক এবং কোষাধ্যক্ষ পদে মাওলানা জুলহাস উদ্দীন নির্বাচিত হন।

সম্মেলনে উপস্থিত বক্তারা সমাজের শান্তি, শৃঙ্খলা ও নৈতিক উন্নয়নে ইমাম সমাজের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল জলিল উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে একটি সুন্দর সমাজ গঠনে ইমাম সমিতির কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a