আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশিপুরে আনসার-ভিডিপি ক্লাবের ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন কেন্দ্র উন্নয়নে কনসালটেশন সভা উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সেনবাগ পৌরসভার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন কুড়িগ্রামে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আলীকদমে বন্যার্ত ২০০ পরিবারকে ৫ হাজার ৫০০ টাকার খাদ্য ও নগদ সহায়তা দিল ব্র্যাক-ব্র্যাক ব্যাংক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

আলীকদমে বন্যার্ত ২০০ পরিবারকে ৫ হাজার ৫০০ টাকার খাদ্য ও নগদ সহায়তা দিল ব্র্যাক-ব্র্যাক ব্যাংক

মোঃ আমির হোসাইন ছাদেকী, 
জেলা প্রতিনিধি (বান্দরবান) 

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত আলীকদম উপজেলার ২০০টি পরিবারের মাঝে প্রায় ৫ হাজার ৫০০ টাকা মূল্যের মানবিক সহায়তা বিতরণ করেছে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক। এর মধ্যে ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং নগদ অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে প্রায় ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেজ প্রদান করা হয়। পাশাপাশি সবজি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।

প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল— ১৪ কেজি চাল, ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মটর ডাল/ভাজা ডাল, ১ কেজি সুজি, ১ কেজি বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০ পিস ওআরএস (খাবার স্যালাইন) ও ৫ লিটার বিশুদ্ধ পানি।

দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে আয়োজিত এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রিমন, সম্মানিত সদস্য, পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, কক্সবাজার অঞ্চল।

অনুষ্ঠানে ব্র্যাক আলীকদম শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আলীকদমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, আকস্মিক বন্যার শুরু থেকেই ব্র্যাক উপজেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে জরুরি ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ত্রাণ কার্যক্রমে ব্র্যাক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করে তাৎক্ষণিক খাদ্যসংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করে। পরবর্তীতে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের কথা বিবেচনা করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রধান অতিথি সাইফুল ইসলাম রিমন বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কেবল সরকারি প্রচেষ্টার মাধ্যমে নয়, বরং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমেই অধিক কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মানবিক সহায়তা ব্র্যাকের প্রাতিষ্ঠানিক অঙ্গীকারের অবিচ্ছেদ্য অংশ। দুর্যোগের শুরু থেকে জরুরি ত্রাণ, খাদ্য সহায়তা, পুনর্বাসন এবং জীবিকা পুনর্গঠনে ব্র্যাক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সহায়তা গ্রহণকারী পরিবারগুলো জানান, আকস্মিক বন্যায় তাদের ঘরবাড়ি, কৃষিজমি, জীবিকা এবং নিত্যদিনের আয়ের উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে এই সহায়তা তাদের পুনর্বাসনের পথে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।

আজ রোজ রবিবার ২/৮/২০২৬ ইং।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a