আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারী আহত

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

 কফিলুর রহমান (বিভাগীয় প্রধান,

 রংপুর):রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় আহত এক পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন নারীকে নিয়ে চরম বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক ও নার্সদের সর্বাত্মক প্রচেষ্টা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নাম-পরিচয়হীন ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হলেও মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নিয়মিত ওষুধ সেবন করছেন না।
ফলে ব্যান্ডেজ করা হাতের ক্ষতস্থানে সংক্রমণ দেখা দিয়েছে। ক্ষতস্থান পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা একাধিকবার তাকে বেডে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও তিনি কাউকে কাছে ভিড়তে দিচ্ছেন না। এমনকি প্রয়োজনীয় ওষুধ খাওয়ানোও সম্ভব হচ্ছে না।
কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার মীরবাগ বুড়ালের ব্রিজ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভারসাম্যহীন ৫০উর্ধ মহিলা রোগীটির কাছে কেউ গেলে তিনি বারবার মৃত্যুর ইচ্ছা প্রকাশ করে শুধু বিষ চাচ্ছেন। নাম পরিচয় জানতে চাইলে করলে কিছু বলেন না।
কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবিব জানান, “রোগীর হাতের ক্ষতস্থানে সংক্রমণ হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তার কাছে গিয়ে চিকিৎসা দেওয়াও কঠিন হয়ে পড়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু রোগী কাউকেই কাছে যেতে দিচ্ছেন না। কেউ যদি তাকে চিনে থাকেন, তাহলে দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a