আজঃ 20 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

খুলনায় গৃহকর্মী নির্যাতনকারী সেই নারী পুলিশ কর্মকর্তা প্রিজন সেলে, পুলিশ স্বামী কারাগারে

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খুলনায় গৃহকর্মী নির্যাতনকারী সেই নারী পুলিশ কর্মকর্তা প্রিজন সেলে, পুলিশ স্বামী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, 

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন এলাকায় গৃহপরিচারিকার ওপর পাষবিক শারীরিক নির্যাতনকারী সেই নারী পুলিশ কর্মকর্তা এএসআই পপি মিত্র গ্রেফতার হওয়ার পরই হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়েছেন। ফলে আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। অপর আসামি তার স্বামী এএসআই সঞ্জয় মিত্রকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গৃহপরিচারিকা মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় তার মা মিনতি রানী দাশ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। এর পরই আগে থেকে হেফাজতে থাকা একই থানায় কর্মরত পুলিশ দম্পতি আসামি এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই সাইফুর রহমান বলেন, পুলিশ দম্পতি আসামি এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে আদালতের অনুমতিক্রমে কারাগারে প্রেরণ করা হয়। তবে, পপি মিত্র অসুস্থবোধ করায় তাকে প্রিজনসেলে রাখা হয়েছে। অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার ডান হাতে সমস্যা হয়েছে, যা ডাক্তার ভালো বলতে পারবে। এর আগে বুধবার দুপুুরে তরকারি পুঁড়ে যাওয়ার কারণে গৃহকর্মী মিলনকে মারধর করে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্রের স্ত্রী পপি মিত্র। তার শরীরে গরম কড়াইয়ের ছ্যেক দেন তিনি।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রে মেয়ে মিলন চন্দ্র দাশ। গত ৫ বছর যাবত সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্রের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছেন। গত বুধবার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গৃহকর্মী মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার আনা হয়। বিকেলে পুলিশ কর্মকর্তাদের থানা হেফাজতে নেওয়া হয়। রাতে গৃহকর্মী মিলনের পরিবারকে খবর দেওয়া হয়। তারা সকালে খুলনার সোনাডাঙ্গা থানায় আসেন এবং ভিকটিমের মা মিনতি রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।


প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী বলেন, বুধবার বিকেলে খুলনার সোনাডাঙ্গা আবাসিকের সোলার পার্কে একটি সেমিনারে অংশ নেওয়ার সময় তিনি পাশের একটি ভবনের ভেতরে এক ব্যক্তিকে নির্যাতিত হতে দেখে দূর থেকে ঘটনাটির ছবি এবং ভিডিও ধারণ করেন। পরে তিনি জানতে পারেন, রান্না করার সময় একটি সবজি পুড়ে যাওয়ার পর গৃহকর্ত্রী এএসআই পপি মিত্র গরম কড়াই দিয়ে গৃহকর্মী মিলনের শরীরে ছ্যাঁকা দেন। এতে ভূক্তভোগি দগ্ধ হন। এসময় প্রত্যক্ষদর্শীরা ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ওই গৃহকর্মীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন,  আসামিরা দু’জনেই আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। কোন অবস্থাতে তাদের দ্বারা এমন অগ্রহণযোগ্য অপরাধ মেনে নেওয়া যায় না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ বলে মন্তব্য করেন।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, গৃহকর্মী নির্যাতনকারী দু’জনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা যে এ ধরণের অপরাধ করবে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

তাং-১৮.০৬.২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a