আজঃ 11 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর নাইক্ষ্যংছড়ির শামসুল-আয়েশা দম্পতি মামলা জটে চট্টগ্রাম কাস্টমস, আটকে হাজার কোটি টাকার রাজস্ব পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন মাদক কারবারি আটক। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ চট্টগ্রামের হালিশহরে যুবক খুন, ঘটনাস্থলে পুলিশ চট্টগ্রাম বন্দরে ৪ শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল আলীকদমে ২১ লাখ টাকার সেগুন কাঠ ও মাহিন্দ্রা জব্দ বকশীগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রাম বন্দর ইজারা পরিকল্পনার প্রতিবাদে মশাল মিছিল, ২ আগস্ট পদযাত্রার ডাক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালসহ কোনো স্থাপনা বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে নগরীতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম। সংগঠনটি দাবি আদায়ে আগামী ২ আগস্ট বন্দরমুখী পদযাত্রার কর্মসূচিও ঘোষণা করেছে।

বুধবার সন্ধ্যায় চেরাগীর মোড় থেকে লালদিঘির পাড় পর্যন্ত প্রতীকী এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের ভাষ্য, প্রশাসনের অনুরোধে কর্মসূচির পরিসর সীমিত রাখা হয়েছে।

মিছিলের আগে চেরাগীর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। বন্দরের লাভজনক টার্মিনাল বা স্থাপনা ইজারা দিলে জাতীয় অর্থনৈতিক স্বার্থ, কর্মসংস্থান ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই আধুনিকায়নের প্রয়োজন হলেও তা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই বাস্তবায়নের দাবি জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেওয়া নেতারা অভিযোগ করেন, বন্দর ইজারা ইস্যুতে জনমতের বিরোধিতা থাকা সত্ত্বেও সরকার সেই প্রক্রিয়া থেকে সরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না। তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো ধরনের ইজারা চুক্তি হলে তা দেশবাসী মেনে নেবে না।

বক্তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত সম্পদ। এর ব্যবস্থাপনায় এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, যা ভবিষ্যতে জাতীয় স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচিত হতে পারে।

সমাবেশ থেকে অবিলম্বে এনসিটি, সিসিটিসহ বন্দরের সব ধরনের ইজারা উদ্যোগ বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

শেষে আগামী ২ আগস্ট সকাল ১১টায় আগ্রাবাদের বাদামতলী মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার। পরে মশাল হাতে স্লোগান দিতে দিতে অংশগ্রহণকারীরা চেরাগীর মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত মিছিল করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a