আজঃ 09 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পাটগ্রামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময় ‎গাইবান্ধার কামারজানী হাটে সোনালী ফসল নারায়গঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজুর শুভ জন্মদিন, OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত হয়েছেন আরও ৪ জন পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে সহস্রাধিক লিটার ওয়াশ ও মদ জব্দ, গ্রেপ্তার ৩ নলডাঙ্গায় আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাই থানচির ডিমপাহাড়-তিন্দুর সড়ক দুর্ঘটনায় গাড়ি খাদে: নিহত ২, আহত ৫ বকশীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার তিলেকপুর হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় হামলা শিমুল আলুতে সম্ভাবনার হাতছানি, পাহাড়ি জমিতে কৃষকের নতুন স্বপ্ন নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জন গ্রেফতার একজন মহিলা তার প্রতি একটু মমতা দেখিয়েছিলেন মাত্র পাহাড়ে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ, লামায় ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ ঈশ্বরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল জোরদার

ঋণের চাপে বিষপান, ভূল্লীতে এক ব্যক্তির মৃত্যু

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আসলাম পারভেজ 
ঠাকুরগাঁও ভূল্লী প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত সাইফুল ইসলাম ভূল্লী থানার কালিকাগাঁও (মলিতপাড়া) এলাকার মৃত আলহাজ আয়নাল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে অভিযোগ রয়েছে।
পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হয়। পরবর্তীতে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের পরামর্শে বাড়িতে ফিরিয়ে আনার পথে বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

ভূল্লী থানা পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে ভূল্লী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। মৃতদেহটি পরিবারের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a