আজঃ 01 November 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা ও হেরোইনসহ ৬ জন গ্রেফতার যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজিত যুব দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা (রুটি ফারুক) জাতীয় যুব দিবস–২০২৬ উদ্‌যাপন। নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার, চাঁদাবাজির দায়িত্ব পালনের অভিযোগ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট,তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে খানপুর মুরগির দোকানে অভিযান। ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরিক্ষার ফল প্রকাশ পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের চারজনকে মারধর শাল্লা উপজেলার চাকুয়া গ্রামের সংগীত শিল্পী রাখাল চক্রবর্তী আর নেই সৌদি থেকে শনিবার দেশে আসছে নওগাঁর ৫ প্রবাসীসহ ৭ জনের মরদেহ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জের খেলোয়াড়দের সাফল্য। দুর্গোৎসব শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রকৃতির এক নিবেদিত গাছ প্রেমিক শাহজাহান বিশ্বাস! জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উদ্‌যাপন, রাজপথ থেকে Wrexham University-এর মঞ্চে বকশীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক

বিরামপুরে উপজেলার কুন্দনহাটে প্রকাশ্যে হামলায় আহত ১

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর)

দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাট এলাকায় প্রকাশ্যে এক যুবকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনায় আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৩ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে কুন্দনহাট এলাকার বাসিন্দা মোঃ শিমুল (৩৭) তার চাচা মোঃ সরোয়ার্দী হোসেন হিটলারকে সঙ্গে নিয়ে ট্রাক্টরের যন্ত্রাংশ কিনতে মোটরসাইকেলে করে বিরামপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে কুন্দনগ্রামে একটি রাইস মিলের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা লোহার পাইপ,লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিমুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার চাচাকেও মারধর করা হয়। এ সময় শিমুলের প্যান্টের পকেটে থাকা ট্রাক্টরের যন্ত্রাংশ কেনার জন্য রাখা নগদ ৮০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 আহত শিমুলকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে বিরামপুর থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a