আজঃ 12 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় মানব সেবার মহান ব্রত নিয়ে রৌমারীতে রিজিয়া রাজ্জাক ফাউন্ডেশনের যাত্রা শুরু উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা। নওগাঁয় তিন মাসে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ৭ অভিযান, ১৬ মামলা পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি, আলীকদমে সহায়তা আলীকদমে কৃষকদের মাঝে সবজি বীজ, অসহায় পরিবারে সেলাই মেশিন দিল বিজিবি বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার ডিবির অভিযান টের পেয়ে পালালেন ছাত্রদল নেতা, শয়নকক্ষে ৭০ বোতল বিদেশি মদ চট্টগ্রামে ব্যবসায়িক বিরোধে ব্যবসায়ী অপহরণ, মহামায়া লেক থেকে উদ্ধার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

বকশীগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি


 বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: আলীমজনু বাবু


বকশীগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা ঘিরে উত্তেজনা, সতর্ক অবস্থানে বিজিবি
 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি ও স্থানীয় জনসাধারণের তৎপরতায় ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এ ঘটনায় এখনো কোনো সমাধান মেলেনি।

জানা যায়, বুধবার (১০ জুন) ভোর ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলারের নিকট দিয়ে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

বিষয়টি নজরে আসার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী। তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে ওই ব্যক্তি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান নিতে বাধ্য হন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালকের নেতৃত্বে এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের উপস্থিতিতে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ মিনিটব্যাপী বৈঠকে বিষয়টির সমাধান খোঁজার চেষ্টা করা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বৈঠক শেষে বিএসএফ ওই ব্যক্তিকে নিজেদের কাছে ফিরিয়ে না নিয়ে নো-ম্যান্স ল্যান্ডেই রেখে চলে যায়।

এরপর সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিএসএফ সদস্যরা একাধিকবার ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের সতর্ক উপস্থিতির কারণে তাদের সেই চেষ্টা সফল হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, “সকালে এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শূন্যরেখায় ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয় জনগণের সহযোগিতায় তা প্রতিহত করা হয়েছে। বিষয়টি কূটনৈতিক ও সীমান্তরক্ষী বাহিনীর নিয়ম অনুযায়ী সমাধানের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, কোনো অবস্থাতেই অবৈধ পুশইন মেনে নেওয়া হবে না এবং সীমান্তে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

বর্তমানে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a