আজঃ 26 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা ঠেকাতে বীরগঞ্জে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার ব্রাদার্স ক্লাব রৌমারীতে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের হুমকি, থানায় অভিযোগ দায়ের পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে দেশে অরাজগতা ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে মিছিল সেনবাগ উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড আনুমানিক ক্ষয়ক্ষতি ৩ লক্ষ টাকা নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর গুরুত্ব মাদকবিরোধী অভিযানে ৩৫৮ জন গ্রেপ্তার বাঁশের বেড়া দেওয়ার বিরোধে ম্রো সম্প্রদায়ের এক কারবারিকে জখম যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেও তা দেখতে পাবে গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। স্থানীয় সরকার নির্বাচনে নওগাঁয় পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির পবিত্র ফাতেহা ইয়াজ দাহুম মাহফিল/২৬ পালিত বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মহেশখালীতে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস গোরকঘাটা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টে ৫ জনের কারাদণ্ড দিনাজপুর বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খুবিতে ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

খুলনা প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের উদ্যোগে ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টাডি ট্যুরভিত্তিক অভিজ্ঞতামূলক শিক্ষার ওপর তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ৩নং একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
তিনি বলেন, প্রিন্টমেকিং শিল্পকলা ও বিজ্ঞানের সম্মিলিত রূপ। যেখানে সৃজনশীলতার প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারুকলায় শিক্ষা মূলত ‘ক্রিয়েশন অব এডুকেশন’। বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, ব্যবহারিক দক্ষতা ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ইতোমধ্যে দেশের শিল্পশিক্ষা ও সৃজনশীল চর্চার ক্ষেত্রে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। প্রিন্টমেকিং ডিসিপ্লিনে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ‘অ্যাডভান্সড প্রিন্টমেকিং ল্যাব’ ও ‘ইনটাগ্লিও প্রিন্টমেকিং ল্যাব’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের শিল্পচর্চা ও গবেষণায় আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর। বক্তৃতা করেন  কর্মশালার টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর মোহাঃ জসিম উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর মোঃ আনিসুজ্জামান। প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন  সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী জারিন প্রভা।
কর্মশালায় প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রিন্টমেকিং শিল্প, প্রযুক্তিনির্ভর শিক্ষা, স্টাডি ট্যুরভিত্তিক শেখার অভিজ্ঞতা ও ব্যবহারিক প্রশিক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।#

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী খুলনায় আসছেন কাল

খুলনা প্রতিনিধি আর কুষ্টিয়া সেলিম বলেন 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এক দিনের সফরে আগামীকাল শুক্রবার খুলনায় আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৮ মে সকাল সাড়ে ৯টায় খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে জেলায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা, সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে এবং বিকাল ৩টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন করবেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a