আজঃ 23 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ পদক জয়, দেশে ফিরলেন তাইহান সোয়াদ কুয়েতে গাউসিয়া কমিটির উদ্যোগে গেয়ারভী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় উপজেলা দিবস পালিত। শোক সংবাদ বান্দরবানের আলীকদমে গাছের ডালে মিলল যুবকের মরদেহ পঞ্চগড়ের বোদায় উপসহকারী প্রকৌশলী আটক আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব নওগাঁর ধামইরহাটে বৃদ্ধা হত্যা ছোট ভাই-ভাবিসহ ৫ জন গ্রেপ্তার অটো ছিনতাইকারী গারো বাজারে। বিএনপি-র রাজনীতি থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮ ফোনসহ সরঞ্জাম কুড়িগ্রামে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পূর্ণ সাংবাদিক হত্যার প্রতিবাদের শাল্লা উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন বাঁশখালীতে ভুয়া SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি; উদ্ধার, গ্রেপ্তার ৬ উলিপুরে মাদক সেবনে ১০ দিনের কারাদণ্ড মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান॥ চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন। জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ২ লাখ টাকার মদ ও ইয়াবা জব্দ, আটক ১ সেনবাগে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক আলো

নোয়াখালীতে র‍্যাব-৭ ও ডিএনসির যৌথ অভিযান: প্রায় ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী।

বুধবার (২৩ জুলাই) সেনবাগ থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম এবং ডিএনসি (নোয়াখালী) যৌথভাবে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের জেলায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ মোটরসাইকেল এবং আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকের বিস্তার রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a