আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে আহত শ্রমিক মোস্তফার পাশে প্রবাসী ও জন প্রতিনিধিরা—দেওয়া হলো হুইল চেয়ারসহ অনুদান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি আলী মজনু বাবু 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের গাছকাটা শ্রমিক মোঃ মোস্তফার করুণ পরিস্থিতির সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্থানীয়–জাতীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন মরিশাস প্রবাসী মোঃ সাজু মিয়া। তাঁর পক্ষ থেকে মোস্তফার জন্য একটি হুইল চেয়ার প্রদান করা হয়। একই সঙ্গে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে এই অনুদান মোস্তফার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি গাছের ডাল কাটতে গিয়ে ভারসাম্য হারিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন শ্রমিক মোস্তফা। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়—তার দুই পায়ের হাড়সহ মেরুদণ্ডের হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার চিকিৎসা করা হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা ও থেরাপি চালাতে গিয়ে পরিবারটির সকল সঞ্চয় শেষ হয়ে যায়।

একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মোস্তফা। তার এমন পরিণতিতে ৬ সদস্যের পরিবারটি চরম দুঃস্থ অবস্থায় পড়ে। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা কার্যত দিশেহারা হয়ে পড়েন। অর্থের অভাবে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় দিন দিন মোস্তফার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে। বর্তমানে তার দুই পা অবশ হওয়ার পথে। চিকিৎসকরা জানিয়েছেন—নিয়মিত চিকিৎসা না পেলে তিনি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করতে পারেন।

এ অবস্থার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মানবিক সহায়তা হিসেবে হুইল চেয়ার, শুকনো খাবার ও কিছু নগদ অর্থ নিয়ে এগিয়ে আসেন মরিশাস প্রবাসী সাজু মিয়া ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন— বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ মোতালেব সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির   সভাপতি আলহাজ আকতার হোসেন মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু মেম্বার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবীব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা নিরবসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী,প্রবাসী সাজু মিয়ার ভাতিজা শওকত হোসেন সবুজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ মোতালেব সরকার বলেন,
“ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে এই সহায়তা প্রদান করা হলো। সামনে আমরা আরও সহযোগিতার উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিটন আকন্দ বলেন,
“মোস্তফা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করছেন। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আমরা মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।”

স্থানীয়রা জানান—মোস্তফার সুস্থতার জন্য নিয়মিত চিকিৎসা, ফিজিওথেরাপি ও ওষুধ প্রয়োজন; যা এই পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তারা সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a