আজঃ 16 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ। বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা নলডাঙ্গায় পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ঈশ্বরগঞ্জে দুই পুরিয়া গাঁজাসহ যুবক আটক, দুই মাসের কারাদণ্ড নওগাঁর নওজোয়ান মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ গলাচিপা থানা পটুয়াখালী পুলিশ কতৃক পরিচালিত মাদক বিরোধী অভিযান নওগাঁয় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে ব্যাটারি রিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন নেশা জাতীয় দ্রব্য সহ আটক করেছে পুলিশ আলীকদমে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুর্ঘটনায় আহত মাসুমের পাশে বিক্রয় প্রতিনিধি জোট, বাসায় গিয়ে দিলেন চিকিৎসা সহায়তা টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার রৌমারীতে হেল্প জোন’-এর ছাগল উপহার জামালপুর ডিবি-২-এর পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক ৯

কুলাউড়ায় এক রাতে ৪টি গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মো: রেজাউল ইসলাম শাফি,  কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারইগ্রাম এলাকায় এক রাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুন বুধবার গভীর রাতে চোরের দল স্থানীয় বাসিন্দা জহুর আলীর গোয়ালঘরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে তার নিজ হাতে লালন-পালন করা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে শাহিওয়াল জাতের একটি বাছুরসহ একটি লাল রঙের গাভি এবং একটি হালকা লাল রঙের গাভিন গাভি।

এছাড়া একই বাড়ির জহুর আলীর ভাই ইসলাম আলীর গোয়ালঘর থেকেও একটি কালো রঙের গাভী চুরি করা হয়েছে। সব মিলিয়ে এক রাতে একই বাড়ি থেকে মোট ৪টি গরু চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী জহুর আলীর পুত্র রেদওয়ানুর রহমান জানান, ভোর রাতে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা কাটা দেখতে পান। পরে গরুগুলো না পেয়ে নিশ্চিত হন যে চোরের দল রাতের আঁধারে গরু নিয়ে গেছে।
ঘটনার পর বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না মুঠোফোনে জানান, “আমরা বিষয়টি জানতে পেরেছি এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি চুরি বৃদ্ধির ঘটনায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a