পারভেজ বাঙালী
চট্টগ্রাম প্রতিনিধি
নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় সিএমপি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইন ও বিধিবিধানের যথাযথ প্রয়োগসহ নির্বাচনি দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রস্তুত করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।
দুই দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে নির্বাচনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ জাতীয় আরো খবর...