আজঃ 19 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ চকবাজারে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মাহমুদা খাতুন, মুন্নী আপা, সভাপতি নির্বাচিত হওয়ায়, নন্দীপাড়া পক্ষ থেকে শুভেচ্ছা। ভূরুঙ্গামারী থানায় বার্ষিক পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান সেনবাগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত রৌমারীতে শিক্ষার্থীদের জীবন দক্ষতা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ভূরুঙ্গামারীতে বেস্ট সমবায় এর ফ্রি মেডিকেল ক্যাম্প নওগাঁর পোরশায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে নিজ ঘর থেকে তরুণের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য খানপুরে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় যুবদল নেতাকে হুমকির অভিযোগ সাতকানিয়ায় ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়তে লংগদু সরকারি মডেল কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আর কত ভুল চিকিৎসায় মারা যাবে, অসহায় নারী ও শিশু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে: এমপি এনাম পত্নীতলায় রাস্তার ধারে অর্ধগলিত অবস্থায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার সিএমপিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ধর্ষিতা নারীর মামলা তুলে নেওয়া হুমকি, সাক্ষী গনের নামে মামলা ও আদালতে প্রেরণ।

মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও হুমকির অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

​মোঃ আসলাম পারভেজ 
স্টাফ রিপোর্টার, ভূল্লী ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে বশিরপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় এলাকাবাসীকে গালাগালি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। 
এ ঘটনায় কুমারপুর বশির পাড়া এলাকার বাসিন্দা ফয়জুর রহমান (৭৫) বাদী হয়ে ভুল্লী থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগে অভিযুক্ত আসামিরা হলেন—১। মুকুল (৪৫), পিতা-শহিদুল ইসলাম, ২। রাব্বী (৪০), পিতা-মৃত আব্দুল মজিদ, ৩। মোঃ অন্তর (৩০), পিতা-মোঃ আনিছুর রহমান, ৪। মাজেদ (৩০), ৫। মাসুম (২৫) উভয়ের পিতা- শহিদুল, ৬। শহিদুল (৫৮), পিতা- মৃত আমির হোসেন, সকলের সাং-কুমারপুর (বশির পাড়া), থানা-ভূল্লী, জেলা-ঠাকুরগাঁও।

​অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত আসামিরা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে ভুক্তভোগী ফয়জুর রহমানসহ স্থানীয় এলাকাবাসী বাধা প্রদান করেন এবং থানায় পুলিশকে সংবাদ দেন। এতে আসামিরা এলাকাবাসীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষতি সাধনের চেষ্টা করতে থাকে।
​১৯ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় বশির পাড়া এলাকায় আসামিরা মাদক কারবারি পরিচালনা করার সময় স্থানীয় লোকজন বাধা দিলে আসামিরা অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। একপর্যায়ে আসামিরা ফয়জুর রহমানকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের মানুষ এগিয়ে এলে আসামিরা সবাইকে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

​ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আইনগত শাস্তির দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে ভুল্লী থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a