কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ভূরুঙ্গামারী থানা বার্ষিক পরিদর্শন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভূরুঙ্গামারী থানা পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম, রেজিস্টারপত্র, অস্ত্রাগার, ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট থেকে অবহিত হন।
এ সময় তিনি থানায় আগত সেবাপ্রত্যাশীদের দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রেখে জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য থানার সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ জাতীয় আরো খবর...