আজঃ 13 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় নাগেশ্বরীতে ওয়াপদা বাঁধে চারা রোপণ কর্মসূচি দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ঘুমধুমে বিজিবির জোড়া অভিযান: একদিনে ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার পথ শিশুদের মাঝে ফুল বিতরন সাবেক ছাত্রনেতা জাকির হোসেন খানের উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে সারোডুবি খাল পুনঃখননের উদ্বোধন, সেচ সুবিধা পাবে ১ হাজার একর কৃষি জমি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

ঠাকুরগাঁওয়ে সারোডুবি খাল পুনঃখননের উদ্বোধন, সেচ সুবিধা পাবে ১ হাজার একর কৃষি জমি


নুর ইসলাম, 
ঠাকুরগাঁও প্রতিনিধি,

 ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার শুখানপুখুরী ইউনিয়নে সরকারি অগ্রাধিকার কর্মসূচির আওতায় সারোডুবি খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ সুবিধা সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৩ জুন) শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), ঠাকুরগাঁও-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএমডিএ পরিচালনা বোর্ডের সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, বিএমডিএ ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শমসের আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর রহমান তুহিন, জেলা নির্বাহী প্রকৌশলী ড. এজাদুল ইসলাম, শুখান পুখুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন রানা মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস। সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী প্রকৌশলী আহসানুল করিম। বক্তারা বলেন, সারোডুবি খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষকদের জন্য সেচ সুবিধা নিশ্চিত হবে। একই সঙ্গে খালে পানি সংরক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্প সূত্রে জানা গেছে, সারোডুবি খালটি বালিয়া ইউনিয়নের বহইপাড়া ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা অতিক্রম করে পাথরাজ নদীর সারোডুবি পয়েন্টে গিয়ে মিলিত হয়েছে। খালটির মোট দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার, গড় প্রস্থ ৭ মিটার এবং গড় গভীরতা ৩ মিটার।

প্রথম পর্যায়ে খালের ১ দশমিক ৫০ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এ কাজে প্রায় ৩ হাজার ৮৯৮ ঘনমিটার মাটি অপসারণ করা হবে এবং প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ ৮ হাজার ৭৭১ টাকা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪০০ একর জমির জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি খালের দুই তীরবর্তী প্রায় ১ হাজার একর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে, যা স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সারোডুবি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজ রোজ শনিবার ১৩-জুন ২০২৬.

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a