নিজস্ব প্রতিবেদক :
নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পুনর্বিন্যাস করে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রাসেল শেখকে সাংগঠনিক সম্পাদক এবং রবিউল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম. জহুরুল ইসলামের সভাপতিত্বে এ জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মোঃ রাসেল শেখ ও রবিউল ইসলামকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ হুমায়ুন কবির, উপদেষ্টা শরিফুল ইসলাম, সহসভাপতি আল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, কার্যনির্বাহী সদস্য মোঃ মুরশেদ, ইলিয়াছ, আব্দুল হাকিমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সভা শেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন প্রেসক্লাবের সভাপতি এম. জহুরুল ইসলাম।
ইউসুফ হোসেন
তাং- ২৭/১১/২৬ ইং
মোঃ ০১৫৮১-৩১১৫৫৬
এ জাতীয় আরো খবর...