কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী
পৌর শাখার উদ্যোগে শুক্রবার (১৯ জুন২০২৬) বিকেলে উলিপুর মডেল মসজিদের হলরুমে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী( কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ) তিনি সংগঠনের নেতাকর্মীদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার নেতা আব্দুল জলিল সরকার।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামাল কবীর লিটন (আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা)। মো. মাহফুজুর রহমান (উলিপুর পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর)এবং মাওলানা মো. আব্দুর রাকিব(পৌর শাখার সেক্রেটারি) উক্ত সমাবেশে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর...