আজঃ 14 September 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। অবৈধ পার্কিংয়ে নাকাল বন্দরবাসী সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা আনোয়ারায় গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে যাচ্ছে সিইউএফএল সার ফ্যাক্টরি ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভা কামারের কাজ ভাগ করে নিলেন আসাদুল হাবিব দুলু ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড নলডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন সুপেয় পানি পেয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানালো পুয়ামুহুরীর বাসিন্দারা সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার আলীকদমের আলীবাজারে অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ জনের ১ বছর জেল মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি দুর্ধর্ষ জলদস্যু কবির বয়াতী গ্রেপ্তার। দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়

সেনবাগে মেধায় সেরাদের সেরা গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মোঃ আবদুল মোতালেব 
নোয়াখালী জেলা প্রতিনিধি :--

নোয়াখালীর সেনবাগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা
প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মেধা উৎসব ২০২৬।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে এ মেধা উৎসব অনুষ্ঠিত হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সেনবাগ উপজেলার ২৪টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা থেকে মোট ৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্য থেকে গড় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন ছাত্র ও একজন ছাত্রীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

এবারের মেধা উৎসবে সেনবাগ উপজেলার সেরা ছাত্র হিসেবে শাহেদুল আলম গোল্ড মেডেল অর্জন করেন। তিনি শেরে বাংলা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৬১ নম্বর পেয়ে গড় নম্বর ৯২.৮৮ অর্জন করেন।

অন্যদিকে সেরা ছাত্রী হিসেবে ফাহমিদা ফয়সাল আয়েশা গোল্ড মেডেল লাভ করেন। তিনি তেমুহনী আবদুর রশিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে মোট ১১৩৮ নম্বর পেয়ে গড় নম্বর ৯১.০৪ অর্জন করেন।

অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সকল কৃতী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা
প্রতিষ্ঠানগুলোকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংসদ সদস্য  জয়নুল আবদিন ফারুক। উদ্বোধক ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম সরকারসহ সংশ্লিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল্লাহ। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও সম্মাননা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি সমাজে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন (এমজেএফ) অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেধার সম্মান, আগামী দিনের অনুপ্রেরণা—এই প্রত্যয়ে শেষ হয় মেধা উৎসব ২০২৬।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a