আজঃ 16 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মন্ডপে মন্ডপে শংখ ধ্বনি প্রতিযোগিতা তারেক রহমানের সম্প্রীতির বার্তা পৌছে দিচ্ছেন খোরশেদ। খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার মাসিক শবগুজারী অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন ৫৭ বিজিবি। কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাব পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ বন্দর থানা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদে পাঁচজন, কার্যনির্বাহী সদস্য হলেন দুজন বকশীগঞ্জে দুর্গোৎসবের নিরাপত্তা জোরদার: মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪ চট্টগ্রামে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোটরসাইকেল ও বাইসাইকেল বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২ বকশীগঞ্জে ডিবির অভিযানে বিপুল জাল ডলার সদৃশ নোটসহ গ্রেপ্তার ২, জব্দ মোটরসাইকেল ও ৩ মোবাইল অসুস্থ সাবেক মেয়রের খোজ খবর নিলেন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, বাগে জান্নাত মসজিদের সরক শুভ উদ্বোধন করেন। বদলগাছীতে শিয়ালের ভয় কেড়ে নিল শিশুর প্রাণ শিক্ষক দিবসে অনন্য উদ্যোগ: পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে শিক্ষকদের সম্মাননা ও বৃক্ষরোপণ উপবৃত্তির অ্যাকাউন্ট খুলে বিপদে পড়েছে দেবীপুরের গ্রামবাসী।

আড়াইহাজারে জামায়াতের কর্মী সম্মেলনে বাধা, প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বাধা, মঞ্চ, চেয়ার-টেবিল ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ, নিন্দা জামায়াত নেতার।

শুক্রবার (৮ আগস্ট) সম্মেলনের প্রস্তুতি চলাকালে এ ঘটনা ঘটে বলে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন। তাঁদের অভিযোগ, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কর্মী সম্মেলনের আয়োজনে বাধা দেন।

 পরে তাঁরা মঞ্চ, চেয়ার-টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাগকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়া কিংবা মঞ্চ-প্যান্ডেল ও চেয়ার-টেবিল ভাঙচুর করা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতের ভিন্নতার কারণে কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, ভাঙচুর বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য নয়। সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

মাওলানা মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার আহ্বান জানান।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতারা। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপও দাবি করেছেন তাঁরা।

#সোহান মিয়া,
আড়াইহাজার উপজেলা প্রতিনিধি, 
তারিখ :০৮-০৮-২০২৬ ইং
মোবাইল :০১৫২১৩২৫৩৩৯

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a