আজঃ 13 October 2026 | সময়ঃ
সংবাদ শিরোনাম :
বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আক্তার হোসেন মাস্টার দক্ষিণ এশীয় পর্যটন পুরস্কার ২০২৬: সায়মানের ঝুলিতে তিন সম্মাননা, টানা আট বছরের সাফল্য ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা, সঠিক তথ্য সংগ্রহে গুরুত্ব পঞ্চগড়ে পুকুরী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাঝে দ্বন্দ্বে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী উৎসবমুখর দুর্গোৎসবের প্রস্তুতি পটিয়ায়: মণ্ডপে মণ্ডপে থাকবে বিশেষ নজরদারি নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবির কারাদণ্ড চট্টগ্রামে শ্রমিক দলের সমাবেশে মাছুম ভূঁইয়ার ক্ষোভ, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের দাবি কাশিপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাইদুর রহমানের, চাইলেন সবার দোয়া ফেনীতে হামলায় গুরুতর আহত মনসুর আলম, জমি ও মাদক নিয়ে বিরোধের অভিযোগ চিলাহাটিতে অব্যবহৃত শতকোটি টাকার অবকাঠামো, থমকে আছে সীমান্ত বাণিজ্য পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাণীনগরে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ নওগাঁর মান্দা উপজেলার বিল মান্দায় মৎস্যসম্পদ সংরক্ষণ মায়ের মাগফিরাত কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে জোসেফের দোয়া মাহফিল সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নলডাঙ্গায় মাদকসেবিদের আতংক ওসি মনোয়ার বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

লংগদু তাঁতীদল পুরনো কমিটিই মাঠে থাকবে ঘোষণা নেতৃবৃন্দের

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


​মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধি:

সাংগঠনিক ঐক্য জোরদার এবং দলের ৩১ দফা বাস্তবায়নের ডাক দিয়ে রাঙামাটির লংগদু উপজেলা তাঁতীদলের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে, সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁতীদলের নতুন কমিটি গঠন নিয়ে দলের মধ্যে সৃষ্ট তীব্র অসন্তোষ। নেতৃবৃন্দ কঠোর ভাষায় নিষ্ক্রিয়দের সমালোচনা করে ঘোষণা দিয়েছেন, দলের পূর্বের কমিটিই সক্রিয়ভাবে আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করবে।

​শনিবার (২৫ অক্টোবর) উপজেলার বাইট্টা পাড়া বাজার তাঁতীদলের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীদলের সভাপতি গাজী আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।

​সভায় উপস্থিত অতিথিরা দলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, বিএনপি বহু ত্যাগ ও প্রচেষ্টার মাধ্যমে আজকের অবস্থানে এসেছে, কিন্তু বর্তমানে কিছু লোক দলের ভাবমূর্তি নষ্ট করছেন।
​কেন্দ্র থেকে তাঁতীদলের নতুন কমিটি নিয়ে আসার বিষয়ে বক্তারা তীব্র সমালোচনা করেন। তাঁরা প্রশ্ন তোলেন, যাদের সতেরো বছরে কোথাও মিছিল, মিটিং বা কোনো দলীয় কার্যক্রমে দেখিনা, তারা কিভাবে কমিটি নিয়ে আসে? এখন তারাই দলের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে নানা কটুক্তি করে যাচ্ছেন।
​উপজেলা নেতৃবৃন্দরা একমত পোষণ করে জানান যে, এই ধরনের নিষ্ক্রিয় ব্যক্তিরা কখনোই দলের সক্রিয় কর্মী হতে পারে না। সংগঠনের মধ্যে কোন্দল সৃষ্টির এই প্রচেষ্টাকে তাঁরা তীব্রভাবে প্রত্যাখ্যান করেন।


​সভায় ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে নেতৃবৃন্দ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন যে, তাঁতীদলের পূর্বের কমিটিই সক্রিয়ভাবে আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করবে এবং সংগঠনকে শক্তিশালী করবে। 


এছাড়াও ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম সহ তাঁতিদলের সাত ইউনিয়নের নেতৃবৃন্দরা এ সময় দলের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা তুলে ধরেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a